Wednesday, May 20, 2026

হাটে প্রচুর গরু কিন্তু দাম না ছাড়ায় বিক্রি কম | Available Bulls in Eid Animal Market

হাটে প্রচুর গরু কিন্তু দাম না ছাড়ায় বিক্রি কম | Available Bulls in Eid Animal Market হাটে প্রচুর গরু কিন্তু দাম না ছাড়ায় বিক্রি কম | Available Bulls in Eid Animal Market আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট। কোরবানীর পশুর হাটগুলিতে এখন প্রচুর গরুর আমদানী। প্রতিটি হাট এখন ছোট বড় ও মাঝারী গরুতে ভরপুর। ক্রেতা ও বিক্রেতার হাঁকডাঁকে গরুর হাটগুলি মুখরিত। কিন্তু আশানুরুপ দাম না পাওয়ার কারনে বিক্রেতারা এখনও তাদের পালন করা গরুটি ক্রেতার হাতে তুলে দিচ্ছেননা। আমদানীর তুলনায় হাটে বেচাকেনা অনেকটাই কম। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বড়হর হাটে। আপনাদের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Monday, May 18, 2026

কোরবানীর উপযোগী ছোট বড় খাসী ছাগলের দর | Qurbani Goats are Available in Goat Market

কোরবানীর উপযোগী ছোট বড় খাসী ছাগলের দর | Qurbani Goats are Available in Goat Market কোরবানীর উপযোগী ছোট বড় খাসী ছাগলের দর | Qurbani Goats are Available in Goat Market জমে উঠতে শুরু করেছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গবাদী পশুর হাট। ঈদকে উপলক্ষ্য করে হাটে আসছে গরু ও বিভিন্ন আকৃতির খাসী ছাগল। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি উওরবঙ্গের অন্যতম প্রসিদ্দ গবাদী পশুর হাট বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। আজ আমরা দেখবো ঈদকে কেন্দ্র করে হাটে কেমন জাতের ও আকারের খাসী ছাগল উঠেছে এবং বিক্রেতারা আজকের হাটে খাসী ছাগলের দর কেমন হাঁকছেন। আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Sunday, May 17, 2026

আমদানীতে ভরপুর আজকের বোয়ালিয়া গরুর হাট | Qurbani Bulls are Available in Boyaliya Haat

আমদানীতে ভরপুর আজকের বোয়ালিয়া গরুর হাট | Qurbani Bulls are Available in Boyaliya Haat আমদানীতে ভরপুর আজকের বোয়ালিয়া গরুর হাট | Qurbani Bulls are Available in Boyaliya Haat হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বিখ্যাত বোয়ালিয়া হাটে। ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানীর ঈদের হাট। হাটে আসতে শুরু করেছে বিশাল আকৃতির বিভিন্ন জাতের ষাঁড় গরু। আজ ঈদ উপলক্ষ্যে হাটে আমদানী হয়েছে প্রচুর পরিমানে দেশী, শাহীওয়াল ও অষ্ট্রাল জাতের বড় বড় গরু। সেই সব সুদর্শন ও সুবিশার ষাঁড় গরুগুলির দর বিক্রেতার কেমন হাঁকছেন সেটাই জানার জন্য অবস্থান করছি উওরবঙ্গের বিখ্যাত বোয়ালিয়া হাটে। আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Tuesday, May 12, 2026

ইফসাফ ভাইয়ের পালন করা হাতির মতো বড় সুবিশাল গরু | Huge Size Bull for Qurbani

ইফসাফ ভাইয়ের পালন করা হাতির মতো বড় সুবিশাল গরু | Huge Size Bull for Qurbani ইফসাফ ভাইয়ের পালন করা হাতির মতো বড় বিশাল গরু | Huge Size Bull for Qurbani আসন্ন ঈদকে উপলক্ষ্য করে দেশের সকল খামারীরা তাদের খামারের পালন করা গরুগুলি ইতিমধ্যে প্রস্তুতের কাজ শেষ করেছেন। বড় বড় খামারীদের পাশাপাশি ছোট খামারী ও কৃষকেরাও তাদের গরু মোটাতাজা করেছেন। ২০২৬ সালের জন্য প্রান্তিক খামারী ইনসাফ ভাই পালন করেছেন দুটি ষাঁড় গরু। তারমধ্যে একটি বিশাল আকারের হাতির মত অস্ট্রাল গরু তিনি প্রস্তুত করেছেন। তার এই বিশাল ষাঁড় গরুটি দেখতে প্রতিদিন তার বাড়ীতে ভীড় করছেন হাজারো উৎসুক জনতা। আজ আমারা ইনসাফ ভাইয়ের সুবিশাল সেই ষাঁড় গরুটি দেখতে এসেছি, সেই সাথে জানতে এসেছি তিনি আসন্ন ঈদে সুদর্শন সেই ষাঁড় গরুটির কেমন দর হাঁকছেন। খামারী: মোঃ ইনসাফ, ফোন নঃ 01762-761273 আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821412 নম্বরে।

প্রান্তিক খামারীরা কোরবানীর জন্য পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু | Small Size Ox for Eid

প্রান্তিক খামারীরা কোরবানীর জন্য পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু | Small Size Ox for Eid প্রান্তিক খামারীরা কোরবানীর জন্য পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু | Small Size Ox for Eid আসন্ন ঈদকে উপলক্ষ্য করে প্রান্তিক খামারীরা পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু। বড় গরুর পাশাপাশা কোরবানীর জন্য রয়েছে এই সমস্ত ছোট গরুর ভীষন চাহিদা। সেই চাহিদা বিবেচনা করে প্রান্তিক খামারীদের ঘরে রয়েছে ছোট ছোট দেশাঁল ষাঁড় গরু। আজ দেখবো প্রান্তিক খামারীর ছোট আকারের ষাঁড় গরু। খামারী: মোঃ আক্কেল প্রমাণিক, ফোন নঃ 01937-793100 আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Monday, May 11, 2026

প্রান্তিক খামারীর চোখ জুড়ানো কোরবানীর ষাঁড় গরু | Red Shahiwal Ox for Qurbani

প্রান্তিক খামারীর চোখ জুড়ানো কোরবানীর ষাঁড় গরু | Red Shahiwal Ox for Qurbani প্রান্তিক খামারীর চোখ জুড়ানো কোরবানীর ষাঁড় গরু | Red Shahiwal Ox for Qurbani সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া উপজেলার একজন প্রান্তিক খামারী ইব্রাহীম ভাই। তিনি এবছর ২০২৬ সালের ঈদকে কেন্দ্র করে দুটি ছোট বড় সুন্দর সুন্দর গরু পালন করেছেন। লাল শাহীওয়াল জাতের একটি বড় ষাঁড় গরু ও ছোট একটি দেঁশাল ষাঁড় নিয়ে প্রস্তুত প্রান্তিক খামারী ইব্রাহীম ভাই। আজ আমরা দেখবো তার সেই গরুগুলি কিভাবে লালনপালন করে প্রস্তুত করেছেন এবং আসন্ন ঈদে কেমন মূল্য তিনি আশা করছেন। খামারী: মোঃ ইব্রাহীম, ফোন নঃ 01758-621071 আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Sunday, May 10, 2026

কম টাকায় পাবেন সুস্থ সবল কোরবানীর বিশাল ষাঁড় গরু | Budget Friendly Huge Size Qurbani Bulls

কম টাকায় পাবেন সুস্থ সবল কোরবানীর বিশাল ষাঁড় গরু | Budget Friendly Huge Size Qurbani Bulls কম টাকায় পাবেন সুস্থ সবল কোরবানীর বিশাল ষাঁড় গরু | Budget Friendly Huge Size Qurbani Bulls আমি হোসাইন তুহিন একজন প্রান্তিক সৌখিন খামারী। প্রতি বছরের ন্যায় এবছর বেশ কটি বড় বড় ষাঁড় গরু কোরবানীকে কেন্দ্র করে পালন করেছি। সম্পূর্ন প্রাকৃতিক ও দানাদার খাবার দ্বারা যত্ম সহকারে প্রতিটি গরু লালনপালন ও মোটাতাজা করা হয়েছে। আসন্ন ২০২৬ সালের ঈদ উল আযহার জন্য প্রতিটি ষাঁড় গরু পুরোপুরি প্রস্তুত। সুঠামদেহের বিশাল আকৃতির ষাঁড় গরুগুলিকে দেখাতে আজ আমি আপনাদের নিয়ে এসেছি তোয়া তাহা এগ্রো ফার্মে। আসন্ন ঈদের জন্য আপনারা খুবই স্বল্প মূল্যে আপনাদের কোরবানীর প্রিয় গরুটি আমাদের নিকট হতে সংগ্রহ করতে পারবেন। গরু সংগ্রহ করতে যোগাযোগ করুন: খামারী: হোসাইন তুহিন, ফোন নঃ 01717-821712

Wednesday, May 6, 2026

অল্প টাকায় কোরবানীর বিশালদেহী সুদর্শন ষাঁড় গরু | Huge Size Handsome Bulls for Qurbani

অল্প টাকায় কোরবানীর বিশালদেহী সুদর্শন ষাঁড় গরু | Huge Size Handsome Bulls for Qurbani অল্প টাকায় কোরবানীর বিশালদেহী সুদর্শন ষাঁড় গরু | Huge Size Handsome Bulls for Qurbani ২০২৬ ঈদকে উপলক্ষ্য করে সারা দেশের খামারীরা লালনপালন করছেন সুন্দর সুন্দর কোরবানীর গরু। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার প্রান্তিক খামারীরা সারা দেশের খামারীদের মতো কোরবানীর বিশাল ও সুদর্শন গরু লালনপালন করেছেন। প্রান্তিক খামারী কামাল ভাই তার খামারে প্রতিবছরের ন্যায় এবছর বেশ কিছু বিশালদেহী ষাঁড় গরু লালনপালন ও মোটাতাজা করেছেন। ঈদের জন্য কোন কোন প্রজাতির গরু তিনি পালন করেছেন এবং আসন্ন ঈদে তার সুদর্শন ষাঁড় গরুগুলির মূল্য কেমন নির্ধারন করেছেন সেটা জানতে আজ আমরা এসেছি উল্লাপাড়ার ভাই ভাই ক্যাটেল ফার্মে। খামারী: মোঃ কামাল, ফোন নঃ 01742-736659আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Tuesday, May 5, 2026

প্রান্তিক খামারীর বিশাল আকারের পালের কোরবানীর ষাঁড় গরু | Huge Size Austral Bull for Qurbani 2026

প্রান্তিক খামারীর বিশাল আকারের পালের কোরবানীর ষাঁড় গরু | Huge Size Austral Bull for Qurbani 2026 প্রান্তিক খামারীর বিশাল আকারের পালের কোরবানীর ষাঁড় গরু | Huge Size Austral Bull for Qurbani 2026 সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারী মোঃ আব্দুল মোমিন ভাই ২০২৬ সালের ঈদকে উপলক্ষ্য করে লালনপালন করেছেন বিশাল আকৃতির একটি ষাঁড় গরু। পালের বাছুরটিকে দীর্ঘদিন লালনপালনের মাধ্যমে আজ তার গরুটি একটি বিশাল ষাঁড় গরুতে পরিণত হয়েছে। আজ আমরা মোমিন ভাইয়ের বিশালদেহী সুদর্শন সেই ষাঁড় গরুটি দেখতে এসেছি এবং জানতে চেষ্টা করেছি আসন্ন ঈদ উল আযহায় তিনি তার বিশাল ষাঁড় গরুটির কেমন মূল্য আশা করছেন। খামারীঃ মোঃ আব্দুল মোমিন, ফোন নঃ 01721-219951 আপনাদের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুনঃ 01717-821712

Sunday, May 3, 2026

প্রান্তিক খামারীর বড় বড় সুঠামদেহের ২০২৬ কোরবানীর ষাঁড় গরু | Huge Size Bulls for Eid 2026

প্রান্তিক খামারীর বড় বড় সুঠামদেহের ২০২৬ কোরবানীর ষাঁড় গরু | Huge Size Bulls for Eid 2026 প্রান্তিক খামারীর বড় বড় সুঠামদেহের ২০২৬ কোরবানীর ষাঁড় গরু | Huge Size Bulls for Eid 2026 অল্প কদিন পর পবিত্র ঈদ উল আযহা। ২০২৬ সালের ঈদকে উপলক্ষ্য করে দেশের প্রান্তিক খামারীরা তাদের খামারে লালনপালন করেছেন বড় বড় সুদর্শন ষাঁড় গরু। ঈদকে কেন্দ্র সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারীরাও পালন করেছেন সুঠামদেহের বিভিন্ন প্রজাতির ষাঁড় গরু। ২০২৬ সালের জন্য উল্লাপাড়ার প্রান্তিক খামারী রন্জু ভাই বেশ কিছু বড় বড় ষাঁড় গরু পালন করেছেন। রন্জু ভাইয়ের খামারের সুদর্শন সেই সমস্ত ষাঁড় দেখার জন্য আজ আমরা এসেছি প্রান্তিক খামারী রন্জু ভাইয়ের খামারে। খামারী: মোঃ রন্জু, ফোন নঃ 01767-475607 আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।

Saturday, May 2, 2026

বাজারে আজ মাছ শাকসবজীর আমদানী কম | Rural Village Fish Market

বাজারে আজ মাছ শাকসবজীর আমদানী কম | Rural Village Fish Market বাজারে আজ মাছ শাকসবজীর আমদানী কম | Rural Village Fish Market বাজারের ব্যাগ হাতে বাড়ীর বাজার করার জন্য আজ আসলাম গ্রামের বাজারে। এই বাজারে পাওয়া যায় নদী বিলের বিভিন্ন প্রজাতির টাটকা মাছ, সেই সঙ্গে বাজারে পাওয়া যায় কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজী। আজ বাজারে মাছের আমদানী অনেক অনেক কম এবং কয়েক দিনের বৃষ্টির কারনে শাকসবজীর আমদানীও বেশ কম।