Quick and easly home made snack recipes blog. You can learn here how to make snack easily. Learn cooking and enjoy with your family.
Wednesday, May 20, 2026
হাটে প্রচুর গরু কিন্তু দাম না ছাড়ায় বিক্রি কম | Available Bulls in Eid Animal Market
হাটে প্রচুর গরু কিন্তু দাম না ছাড়ায় বিক্রি কম | Available Bulls in Eid Animal Market হাটে প্রচুর গরু কিন্তু দাম না ছাড়ায় বিক্রি কম | Available Bulls in Eid Animal Market
আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট। কোরবানীর পশুর হাটগুলিতে এখন প্রচুর গরুর আমদানী। প্রতিটি হাট এখন ছোট বড় ও মাঝারী গরুতে ভরপুর। ক্রেতা ও বিক্রেতার হাঁকডাঁকে গরুর হাটগুলি মুখরিত। কিন্তু আশানুরুপ দাম না পাওয়ার কারনে বিক্রেতারা এখনও তাদের পালন করা গরুটি ক্রেতার হাতে তুলে দিচ্ছেননা। আমদানীর তুলনায় হাটে বেচাকেনা অনেকটাই কম। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বড়হর হাটে। আপনাদের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Monday, May 18, 2026
কোরবানীর উপযোগী ছোট বড় খাসী ছাগলের দর | Qurbani Goats are Available in Goat Market
কোরবানীর উপযোগী ছোট বড় খাসী ছাগলের দর | Qurbani Goats are Available in Goat Market কোরবানীর উপযোগী ছোট বড় খাসী ছাগলের দর | Qurbani Goats are Available in Goat Market
জমে উঠতে শুরু করেছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গবাদী পশুর হাট। ঈদকে উপলক্ষ্য করে হাটে আসছে গরু ও বিভিন্ন আকৃতির খাসী ছাগল। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি উওরবঙ্গের অন্যতম প্রসিদ্দ গবাদী পশুর হাট বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। আজ আমরা দেখবো ঈদকে কেন্দ্র করে হাটে কেমন জাতের ও আকারের খাসী ছাগল উঠেছে এবং বিক্রেতারা আজকের হাটে খাসী ছাগলের দর কেমন হাঁকছেন।
আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Sunday, May 17, 2026
আমদানীতে ভরপুর আজকের বোয়ালিয়া গরুর হাট | Qurbani Bulls are Available in Boyaliya Haat
আমদানীতে ভরপুর আজকের বোয়ালিয়া গরুর হাট | Qurbani Bulls are Available in Boyaliya Haat আমদানীতে ভরপুর আজকের বোয়ালিয়া গরুর হাট | Qurbani Bulls are Available in Boyaliya Haat
হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বিখ্যাত বোয়ালিয়া হাটে। ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানীর ঈদের হাট। হাটে আসতে শুরু করেছে বিশাল আকৃতির বিভিন্ন জাতের ষাঁড় গরু। আজ ঈদ উপলক্ষ্যে হাটে আমদানী হয়েছে প্রচুর পরিমানে দেশী, শাহীওয়াল ও অষ্ট্রাল জাতের বড় বড় গরু। সেই সব সুদর্শন ও সুবিশার ষাঁড় গরুগুলির দর বিক্রেতার কেমন হাঁকছেন সেটাই জানার জন্য অবস্থান করছি উওরবঙ্গের বিখ্যাত বোয়ালিয়া হাটে।
আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Tuesday, May 12, 2026
ইফসাফ ভাইয়ের পালন করা হাতির মতো বড় সুবিশাল গরু | Huge Size Bull for Qurbani
ইফসাফ ভাইয়ের পালন করা হাতির মতো বড় সুবিশাল গরু | Huge Size Bull for Qurbani ইফসাফ ভাইয়ের পালন করা হাতির মতো বড় বিশাল গরু | Huge Size Bull for Qurbani
আসন্ন ঈদকে উপলক্ষ্য করে দেশের সকল খামারীরা তাদের খামারের পালন করা গরুগুলি ইতিমধ্যে প্রস্তুতের কাজ শেষ করেছেন। বড় বড় খামারীদের পাশাপাশি ছোট খামারী ও কৃষকেরাও তাদের গরু মোটাতাজা করেছেন। ২০২৬ সালের জন্য প্রান্তিক খামারী ইনসাফ ভাই পালন করেছেন দুটি ষাঁড় গরু। তারমধ্যে একটি বিশাল আকারের হাতির মত অস্ট্রাল গরু তিনি প্রস্তুত করেছেন। তার এই বিশাল ষাঁড় গরুটি দেখতে প্রতিদিন তার বাড়ীতে ভীড় করছেন হাজারো উৎসুক জনতা। আজ আমারা ইনসাফ ভাইয়ের সুবিশাল সেই ষাঁড় গরুটি দেখতে এসেছি, সেই সাথে জানতে এসেছি তিনি আসন্ন ঈদে সুদর্শন সেই ষাঁড় গরুটির কেমন দর হাঁকছেন।
খামারী: মোঃ ইনসাফ, ফোন নঃ 01762-761273 আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821412 নম্বরে।
প্রান্তিক খামারীরা কোরবানীর জন্য পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু | Small Size Ox for Eid
প্রান্তিক খামারীরা কোরবানীর জন্য পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু | Small Size Ox for Eid প্রান্তিক খামারীরা কোরবানীর জন্য পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু | Small Size Ox for Eid
আসন্ন ঈদকে উপলক্ষ্য করে প্রান্তিক খামারীরা পালন করেছেন ছোট ছোট ষাঁড় গরু। বড় গরুর পাশাপাশা কোরবানীর জন্য রয়েছে এই সমস্ত ছোট গরুর ভীষন চাহিদা। সেই চাহিদা বিবেচনা করে প্রান্তিক খামারীদের ঘরে রয়েছে ছোট ছোট দেশাঁল ষাঁড় গরু। আজ দেখবো প্রান্তিক খামারীর ছোট আকারের ষাঁড় গরু।
খামারী: মোঃ আক্কেল প্রমাণিক, ফোন নঃ 01937-793100
আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Monday, May 11, 2026
প্রান্তিক খামারীর চোখ জুড়ানো কোরবানীর ষাঁড় গরু | Red Shahiwal Ox for Qurbani
প্রান্তিক খামারীর চোখ জুড়ানো কোরবানীর ষাঁড় গরু | Red Shahiwal Ox for Qurbani প্রান্তিক খামারীর চোখ জুড়ানো কোরবানীর ষাঁড় গরু | Red Shahiwal Ox for Qurbani
সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া উপজেলার একজন প্রান্তিক খামারী ইব্রাহীম ভাই। তিনি এবছর ২০২৬ সালের ঈদকে কেন্দ্র করে দুটি ছোট বড় সুন্দর সুন্দর গরু পালন করেছেন। লাল শাহীওয়াল জাতের একটি বড় ষাঁড় গরু ও ছোট একটি দেঁশাল ষাঁড় নিয়ে প্রস্তুত প্রান্তিক খামারী ইব্রাহীম ভাই। আজ আমরা দেখবো তার সেই গরুগুলি কিভাবে লালনপালন করে প্রস্তুত করেছেন এবং আসন্ন ঈদে কেমন মূল্য তিনি আশা করছেন।
খামারী: মোঃ ইব্রাহীম, ফোন নঃ 01758-621071
আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Sunday, May 10, 2026
কম টাকায় পাবেন সুস্থ সবল কোরবানীর বিশাল ষাঁড় গরু | Budget Friendly Huge Size Qurbani Bulls
কম টাকায় পাবেন সুস্থ সবল কোরবানীর বিশাল ষাঁড় গরু | Budget Friendly Huge Size Qurbani Bulls কম টাকায় পাবেন সুস্থ সবল কোরবানীর বিশাল ষাঁড় গরু | Budget Friendly Huge Size Qurbani Bulls
আমি হোসাইন তুহিন একজন প্রান্তিক সৌখিন খামারী। প্রতি বছরের ন্যায় এবছর বেশ কটি বড় বড় ষাঁড় গরু কোরবানীকে কেন্দ্র করে পালন করেছি। সম্পূর্ন প্রাকৃতিক ও দানাদার খাবার দ্বারা যত্ম সহকারে প্রতিটি গরু লালনপালন ও মোটাতাজা করা হয়েছে। আসন্ন ২০২৬ সালের ঈদ উল আযহার জন্য প্রতিটি ষাঁড় গরু পুরোপুরি প্রস্তুত। সুঠামদেহের বিশাল আকৃতির ষাঁড় গরুগুলিকে দেখাতে আজ আমি আপনাদের নিয়ে এসেছি তোয়া তাহা এগ্রো ফার্মে। আসন্ন ঈদের জন্য আপনারা খুবই স্বল্প মূল্যে আপনাদের কোরবানীর প্রিয় গরুটি আমাদের নিকট হতে সংগ্রহ করতে পারবেন।
গরু সংগ্রহ করতে যোগাযোগ করুন:
খামারী: হোসাইন তুহিন, ফোন নঃ 01717-821712
Wednesday, May 6, 2026
অল্প টাকায় কোরবানীর বিশালদেহী সুদর্শন ষাঁড় গরু | Huge Size Handsome Bulls for Qurbani
অল্প টাকায় কোরবানীর বিশালদেহী সুদর্শন ষাঁড় গরু | Huge Size Handsome Bulls for Qurbani অল্প টাকায় কোরবানীর বিশালদেহী সুদর্শন ষাঁড় গরু | Huge Size Handsome Bulls for Qurbani
২০২৬ ঈদকে উপলক্ষ্য করে সারা দেশের খামারীরা লালনপালন করছেন সুন্দর সুন্দর কোরবানীর গরু। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার প্রান্তিক খামারীরা সারা দেশের খামারীদের মতো কোরবানীর বিশাল ও সুদর্শন গরু লালনপালন করেছেন। প্রান্তিক খামারী কামাল ভাই তার খামারে প্রতিবছরের ন্যায় এবছর বেশ কিছু বিশালদেহী ষাঁড় গরু লালনপালন ও মোটাতাজা করেছেন। ঈদের জন্য কোন কোন প্রজাতির গরু তিনি পালন করেছেন এবং আসন্ন ঈদে তার সুদর্শন ষাঁড় গরুগুলির মূল্য কেমন নির্ধারন করেছেন সেটা জানতে আজ আমরা এসেছি উল্লাপাড়ার ভাই ভাই ক্যাটেল ফার্মে।
খামারী: মোঃ কামাল, ফোন নঃ 01742-736659আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Tuesday, May 5, 2026
প্রান্তিক খামারীর বিশাল আকারের পালের কোরবানীর ষাঁড় গরু | Huge Size Austral Bull for Qurbani 2026
প্রান্তিক খামারীর বিশাল আকারের পালের কোরবানীর ষাঁড় গরু | Huge Size Austral Bull for Qurbani 2026 প্রান্তিক খামারীর বিশাল আকারের পালের কোরবানীর ষাঁড় গরু | Huge Size Austral Bull for Qurbani 2026
সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারী মোঃ আব্দুল মোমিন ভাই ২০২৬ সালের ঈদকে উপলক্ষ্য করে লালনপালন করেছেন বিশাল আকৃতির একটি ষাঁড় গরু। পালের বাছুরটিকে দীর্ঘদিন লালনপালনের মাধ্যমে আজ তার গরুটি একটি বিশাল ষাঁড় গরুতে পরিণত হয়েছে। আজ আমরা মোমিন ভাইয়ের বিশালদেহী সুদর্শন সেই ষাঁড় গরুটি দেখতে এসেছি এবং জানতে চেষ্টা করেছি আসন্ন ঈদ উল আযহায় তিনি তার বিশাল ষাঁড় গরুটির কেমন মূল্য আশা করছেন।
খামারীঃ মোঃ আব্দুল মোমিন, ফোন নঃ 01721-219951
আপনাদের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুনঃ 01717-821712
Sunday, May 3, 2026
প্রান্তিক খামারীর বড় বড় সুঠামদেহের ২০২৬ কোরবানীর ষাঁড় গরু | Huge Size Bulls for Eid 2026
প্রান্তিক খামারীর বড় বড় সুঠামদেহের ২০২৬ কোরবানীর ষাঁড় গরু | Huge Size Bulls for Eid 2026 প্রান্তিক খামারীর বড় বড় সুঠামদেহের ২০২৬ কোরবানীর ষাঁড় গরু | Huge Size Bulls for Eid 2026
অল্প কদিন পর পবিত্র ঈদ উল আযহা। ২০২৬ সালের ঈদকে উপলক্ষ্য করে দেশের প্রান্তিক খামারীরা তাদের খামারে লালনপালন করেছেন বড় বড় সুদর্শন ষাঁড় গরু। ঈদকে কেন্দ্র সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারীরাও পালন করেছেন সুঠামদেহের বিভিন্ন প্রজাতির ষাঁড় গরু। ২০২৬ সালের জন্য উল্লাপাড়ার প্রান্তিক খামারী রন্জু ভাই বেশ কিছু বড় বড় ষাঁড় গরু পালন করেছেন। রন্জু ভাইয়ের খামারের সুদর্শন সেই সমস্ত ষাঁড় দেখার জন্য আজ আমরা এসেছি প্রান্তিক খামারী রন্জু ভাইয়ের খামারে।
খামারী: মোঃ রন্জু, ফোন নঃ 01767-475607
আপনাদের খামারের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Saturday, May 2, 2026
বাজারে আজ মাছ শাকসবজীর আমদানী কম | Rural Village Fish Market
বাজারে আজ মাছ শাকসবজীর আমদানী কম | Rural Village Fish Market বাজারে আজ মাছ শাকসবজীর আমদানী কম | Rural Village Fish Market
বাজারের ব্যাগ হাতে বাড়ীর বাজার করার জন্য আজ আসলাম গ্রামের বাজারে। এই বাজারে পাওয়া যায় নদী বিলের বিভিন্ন প্রজাতির টাটকা মাছ, সেই সঙ্গে বাজারে পাওয়া যায় কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজী। আজ বাজারে মাছের আমদানী অনেক অনেক কম এবং কয়েক দিনের বৃষ্টির কারনে শাকসবজীর আমদানীও বেশ কম।
Tuesday, April 28, 2026
Monday, April 27, 2026
প্রান্তিক খামারী কামাল ভাইয়ের ২০২৬ সালের কোরবানীর গরু | Khan Agro Farm 2026
প্রান্তিক খামারী কামাল ভাইয়ের ২০২৬ সালের কোরবানীর গরু | Khan Agro Farm 2026 প্রান্তিক খামারী কামাল ভাইয়ের ২০২৬ সালের কোরবানীর গরু | Khan Agro Farm 2026 সিরাজগঞ্জ উল্লাপাড়ার একজন প্রসিদ্ধ প্রান্তিক খামারী কামাল ভাই। প্রতিবছর কোরবানীর ঈদকে উপলক্ষ্য করে লালনপালন করেন বিশাল বিশাল সুদর্শন ষাঁড় গরু। এবছর ২০২৬ সালের ঈদকে কেন্দ্র তার খান এগ্রো ফার্মে লালনপালন করেছেন সুন্দর সুন্দর কিছু কোরবানীর গরু। এবারের ঈদে কেমন গরু পালন করেছেন এবং সেই গরুগুলির কেমন দর হাঁকছেন জানতে আজ আমরা অবস্থান করছি প্রান্তিক খামারী কামাল ভাইয়ের খামারে। খামারী: কামাল খান, ফোন নঃ 01715-637701 আপনাদের খামার ও কৃষকের সফলতার গল্প সম্প্রচারের জন্য যোগাযোগ করুন: 01717-821712 নম্বরে।
Sunday, April 26, 2026
কাঁচাবাজারে বিভিন্ন প্রজাতির মাছ শাকসবজীর দরসহ বাজার করা | Rural Village Market in BD
কাঁচাবাজারে বিভিন্ন প্রজাতির মাছ শাকসবজীর দরসহ বাজার করা | Rural Village Market in BD কাঁচাবাজারে বিভিন্ন প্রজাতির মাছ শাকসবজীর দরসহ বাজার করা | Rural Village Market in BD বাড়ীর বাজার করতে আসলাম গ্রামের বাজারে। মাছ সবজী সবকিছুই বাড়ীর জন্য আজ কিনতে হবে। প্রথমে আসলাম মাছ বাজারে। মাছ বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশী মাছ। বিভিন্ন প্রজাতির মাছের দাম জানলাম আর বাড়ীর জন্য কয়েক প্রজাতির মাছ সংগ্রহ করলাম। এবার কিছু সবজীর দরদাম জেনে সবজী সংগ্রহ করলাম।
Thursday, April 23, 2026
তোয়া তাহা ফার্মের ষাঁড় গরু খামারের বাহিরে আনা হল | Big Bulls for Eid 2026
তোয়া তাহা ফার্মের ষাঁড় গরু খামারের বাহিরে আনা হল | Big Bulls for Eid 2026 তোয়া তাহা ফার্মের ষাঁড় গরু খামারের বাহিরে আনা হল | Big Bulls for Eid 2026 এবার আমার খামারে ২০২৬ ঈদকে উপলক্ষ্য করে বেশ কটি ষাঁড় গরু পালন করা হয়েছে। সুদর্শন ও বলিষ্ট গড়নের ষাঁড়গুলি এবারের ঈদের জন্য সম্পূর্নভাবে প্রস্তুত। খামার থেকে বিক্রি উপযোগী গরুগুলি আজ আপনাদের অনুরোধে খামারের বাহিরে নিয়ে আসা হবে। লোকবল কমের কারনে বড় বড় গরু খামারের বাহিরে আনা বেশ কষ্টকর, তবে সকলের অনুরোধে আজ আমরা গরুগুলি বাহিরে নিয়ে আসলাম। এবং সেই সঙ্গে ক্রেতাদের আগ্রহের করনে গরুর বাজারদর আপনাদের অবহিত করা হল। কোরবানীর গরু সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন। তোয়া তাহা এগ্রো ফার্ম: 01717-821712
Friday, April 17, 2026
গ্যাসলাইন হাটে কোরবানীর বড় ও ছোট গরুর দাম জানুন | Huge Size Bulls in Gasline Haat
গ্যাসলাইন হাটে কোরবানীর বড় ও ছোট গরুর দাম জানুন | Huge Size Bulls in Gasline Haat গ্যাসলাইন হাটে কোরবানীর বড় ও ছোট গরুর দাম জানুন | Huge Size Bulls in Gasline Haat জমে উঠতে শুরু করছে গ্রাম গঞ্জের কোরবানীর পশুর হাট। ঈদ পর্যন্ত ধারাবাহিক হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার বিখ্যাত গ্যাসলাইন হাটে। হাটে আসতে শুরু করেছে কৃষকের পালন করা বিশাল বিশাল আকৃতির সুদর্শন ষাঁড় গরু। বড় বড় গরুর সাথে হাটে উঠতে শুরু করেছে ছোট আকৃতির ষাঁড় গরু। হাট থেকে সুদর্শন গরু সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্ত ব্যাপারীরা হাটে এসেছেন। আজ আমরা গ্যাসলাইন হাট ঘুরে কোরবানী উপযোগী বড় ও ছোট গরুর দাম জানতে চেষ্টা করছি। Follow me on Instagram: https://ift.tt/51B6TAd Email: tuhin_designer@yahoo.com Contact: 01717-821712
Wednesday, April 15, 2026
বৈশাখের প্রচন্ড গরমে মাছ সবজীর বাজারে পন্যের দাম চড়া | Village Fish Market in Bangladesh
বৈশাখের প্রচন্ড গরমে মাছ সবজীর বাজারে পন্যের দাম চড়া | Village Fish Market in Bangladesh বৈশাখের প্রচন্ড গরমে মাছ সবজীর বাজারে পন্যের দাম চড়া | Village Fish Market in Bangladesh বৈশাখের তপ্ত রোদ মাথায় নিয়ে বাড়ীর বাজার করতে চলে এসেছি কাঁচাবাজারে। মাছ বাজারে উঠেছে নদীর বিভিন্ন প্রজাতির ছোট মাছ। তবে নদীর ছোট মাছের দাম তুলনামূলক বেশী মনে হওয়াতে আসলাম চাষের মাছের কাছে। বাজারে পাওয়া যাচ্ছে বড় ও মাঝারী আকৃতির বিভিন্ন প্রজাতির চাষের মাছ। পছন্দ হওয়াতে আজ নিলাম একটা বড় কার্প মাছ। সবজীর বাজারে উঠেছে কিছু গ্রীষ্মকালীন সবজী। তবে আমদানী কম হওয়ার কারনে সবজীর দামও বেশ চড়া।
Tuesday, April 7, 2026
গ্রামের বাজারে মাছ মাংস সবজীর দাম জেনে বিলের বোয়াল মাছ কিনলাম | Rural Village Market in Bangladesh
গ্রামের বাজারে মাছ মাংস সবজীর দাম জেনে বিলের বোয়াল মাছ কিনলাম | Rural Village Market in Bangladesh গ্রামের বাজারে মাছ মাংস সবজীর দাম জেনে বিলের বোয়াল মাছ কিনলাম | Rural Village Market in Bangladesh বাড়ীর বাজার করার জন্য আজকে আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। সকালবেলা বাজারে তাজা তাজা টাটকা নদী ও বিলের মাছ পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় কৃষকের তাজা তাজা বিভিন্ন প্রজাতির সবজী। প্রথমে আসলাম বাজারের মাংসের বাজারে। জেনে নিলাম বাজারে গরু খাসীর মাংস ও মুরগীর দাম। মাছ কেনার জন্য এবার আসলাম মাছের বাজারে। বিভিন্ন রকমের মাছ দেখার পর পছন্দ করে আজকে নিয়ে নিলাম বিলের তাজা বড় একটা বোয়াল মাছ। এবার দেখে দেখে সংগ্রহ করলাম তাজা তাজা বছরের নতুন সবজী। Follow me on Instagram: https://ift.tt/hoH1fwu Email: tuhin_designer@yahoo.com Contact: 01717-821712
Friday, April 3, 2026
খামারীদের কোরবানীর বড় বড় ষাঁড় গরু হাটে আসা শুরু হয়েছে | Big Bulls for Qurbani 2026
খামারীদের কোরবানীর বড় বড় ষাঁড় গরু হাটে আসা শুরু হয়েছে | Big Bulls for Qurbani 2026 খামারীদের কোরবানীর বড় বড় ষাঁড় গরু হাটে আসা শুরু হয়েছে | Big Bulls for Qurbani 2026 হাটে আসতে শুরু করছে খামারীদের বড় বড় ষাঁড় গরু। হাটে ঈদের গরু কেমন আসছে জানতে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার বিখ্যাত গ্যাসলাইন হাটে। হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার। ইতেমধ্যে সিরাজগঞ্জ জেলার হাটগুলিতে বড় বড় কোরবানীর গরুর আমদানী যথেষ্ট ভালো। সারা দেশের বিভিন্ন প্রান্ত হতে ক্রেতারা গ্যাসলাইন হাটে আসছেন গরু সংগ্রহ করতে। আমরা হাট ঘুরে বিভিন্ন সাইজ ও প্রজাতির কোরবানীর ষাঁড় গরুর দর জানার চেষ্টা করছি। Follow me on Instagram: https://ift.tt/RHkpbiA Email: tuhin_designer@yahoo.com Contact: 01717-821712
Wednesday, April 1, 2026
ঈদের পর বাড়ীর বাজার করতে কাঁচাবাজারে আসলাম | Rural Village Market in Bangladesh
ঈদের পর বাড়ীর বাজার করতে কাঁচাবাজারে আসলাম | Rural Village Market in Bangladesh ঈদের পর বাড়ীর বাজার করতে কাঁচাবাজারে আসলাম | Rural Village Market in Bangladesh পবিত্র ঈদুল ফিতর শেষে আজ আমি আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। আজ বাড়ীর জন্য বাজার করতে হবে। প্রথমে আসলাম মাছ বাজারে। আজ বাজারে মাছের আমদানী তুলনামূলক বেশ কম। তবে বাজারে উঠেছে নদীর বড় সাইজের বোয়াল মাছ, আইড় মাছ ও বাইন মাছ। এছাড়াও বিলের বড় বড় শোল টাকি মাছেরও বাজারে যথেষ্ট আমদানী হয়েছে। আমি মাছ বাজার ঘুরে মিঠা পানির একটা বড় ও ছোট মাছ কিনলাম। এরপর মাছের সাথে রান্নার জন্য কয়েক রকমের সবজিও কিনলাম। Follow me on Instagram: https://ift.tt/ASwiFg7 Email: tuhin_designer@yahoo.com Contact: 01717-821712
Monday, March 30, 2026
শুরু হয়ে গেছে কোরবানীর ঈদের জমজমাট ষাঁড় গরুর হাট | Big Bulls for Eid 2026
শুরু হয়ে গেছে কোরবানীর ঈদের জমজমাট ষাঁড় গরুর হাট | Big Bulls for Eid 2026 শুরু হয়ে গেছে কোরবানীর ঈদের জমজমাট ষাঁড় গরুর হাট | Big Bulls for Eid 2026 অল্প কিছুদিন পর পবিত্র ঈদুল আযহা। আর ঈদুল আযহাকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে কৃষকেরা লালনপালন করেছেন কোরবানীর ষাঁড় গরু। এখন তারা তাদের সেই সব বড় বড় সুদর্শন ষাঁড়গুলি হাটে নিয়ে আসতে শুরু করেছেন। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার বিখ্যাত বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। ঈদের অল্প কিছুদিন পূর্বে হাটে কেমন গরু আসছে আর কোরবানীর ষাঁড় গরু কেমন দর হাঁকছেন ব্যাপারীরা জানার জন্য আজ অবস্থান করছি বিখ্যাত বোয়ালিয়া পশুর হাটে। Follow me on Instagram: https://ift.tt/sqG04Zc Email: tuhin_designer@yahoo.com Contact: 01717-821712
Wednesday, February 18, 2026
বছরের শেষ পিঠার দাওয়াতে বড় মাছ কিনতে বাজারে | Village Fish Market
বছরের শেষ পিঠার দাওয়াতে বড় মাছ কিনতে বাজারে | Village Fish Market বছরের শেষ পিঠার দাওয়াতে বড় মাছ কিনতে বাজারে | Village Fish Market শীতের শেষে পিঠার দাওয়াত পেলাম। শীতের মৌসুমে গ্রামে পিঠার উৎসব হয় এবং আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে বাড়ীতে আনা হয়। বিভিন্ন রকমের পিঠা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। তবে রেওয়াজ অনুযায়ী বেড়াতে যেতে বড় মাছ নিয়ে যেতে হয়। আমিও দাওয়াত খেতে বড় মাছ কিনতে বাজারে এলাম। বাজার ঘুরে অবশেষে একটি বড় কাতল মাছ কিনলাম।
Saturday, February 7, 2026
বিশাল সাইজের ব্লাক কার্প ডিমপারা লেয়ার মুরগী কিনলাম | Village Fish Market in Bangladesh
বিশাল সাইজের ব্লাক কার্প ডিমপারা লেয়ার মুরগী কিনলাম | Village Fish Market in Bangladesh বিশাল সাইজের ব্লাক কার্প ডিমপারা লেয়ার মুরগী কিনলাম | Village Fish Market in Bangladesh বাড়ীর বাজার করতে এসেছি উল্লাপাড়া কাঁচাবাজারে। আজ মাছ মাংস সবজী প্রায় সবকিছুই কেনাকাটা করতে হবে। মাছ বাজারে আজ মাছের আমদানী বেশ কম। বাজার ঘুরে শেষে বিশাল সাইজের একটা ব্লাক কার্প মাছ কিনলাম। প্রয়োজনীয় সবজীও কিনলাম আজ। এবার একটা ডিমপাড়া লেয়ার মুরগী নিয়ে নিলাম বাড়ীতে রান্না করে খাওয়ার জন্য।
Thursday, January 29, 2026
আলহামদুলিল্লাহ খামারে নতুন অতিথির আগমন
আলহামদুলিল্লাহ খামারে নতুন অতিথির আগমন আলহামদুলিল্লাহ খামারে নতুন অতিথির আগমন আজ সকালে আসলাম আমার তোয়া তাহা এগ্রো ফার্মে। খামারের কয়েকটি গাভী বর্তমানে গর্ভবতী। তারমধ্যে আজ একটি গাভীর বাচ্চা প্রসবের সময় হয়েছে। শীতের সকালে কুয়াশা ঢাকা সরিষার ক্ষেত পেরিয়ে আসলাম খামারে। বেশ অনেকটা সময় অপেক্ষার পর আলহামদুলিল্লাহ খামারে নতুন অতিথির আগমন ঘটলো। বর্তমানে গাভী এবং গাভীর বাছুর উভয়েই সুস্থ আছে। For Bull Booking: 01717821712
Friday, January 23, 2026
সকালবেলা মাছ বাজার নদী বিলের হরেক রকম মাছে ভরপুর | Morning Village Market
সকালবেলা মাছ বাজার নদী বিলের হরেক রকম মাছে ভরপুর | Morning Village Market সকালবেলা মাছ বাজার নদী বিলের হরেক রকম মাছে ভরপুর | Morning Village Market গ্রামের বাজারগুলিতে সকালবেলা পাওয়া যায় নদী বিলের বিভিন্ন প্রজাতির মাছ। বাজার শুরুর সাথে সাথে মাছ বাজার মিঠা পানির দেশী মাছে ভরপুর থাকে। সেই সাথে সকালবেলা বাজারে ওঠে কৃষকের টাটকা শাকসবজী। নিজ নিজ জমি থেকে টাটকা কৃষিপন্য তুলে কৃষকেরা বাজারে নিয়ে আসেন। সেই সমস্ত টাটকা সবজী ও নদী বিলের সুস্বাদু মাছ সংগ্রহ করতে সকালবেলা বাজারে চলে আসেন। আজ আমি আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে বাড়ীর বাজার করতে।
Wednesday, January 21, 2026
করতোয়া নদীর বিশাল আইড় মাছ কত টাকায় কিনতে হলো | Big Cat Fish in Village Fish Market
করতোয়া নদীর বিশাল আইড় মাছ কত টাকায় কিনতে হলো | Big Cat Fish in Village Fish Market করতোয়া নদীর বিশাল আইড় মাছ কত টাকায় কিনতে হলো | Big Cat Fish in Village Fish Market এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া কাঁচাবাজারে। এখানে মাছ বাজারে নদী ও বিলের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যা স্বাদে অতুলনীয়। আজ মাছ বাজারে দেখলাম শোল বোয়াল ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। মাছ বাজারে দেখলাম বিশাল সাইজের করতোয়া নদীর একটি আইড় মাছ। আইড় মাছ খুবই সুস্বাদু নদীর মাছ। এত বড় সাইজের আইড় মাছ সচরাচর বাজারে পাওয়া যায়না। বাজার থেকে আজকে আনলাম করতোয়া নদীর সুস্বাদু আইড় মাছ ও প্রয়োজনীয় শাকসবজী।
Monday, January 19, 2026
গ্রামের বাজার হতে নদীর বোয়াল বিলের শোল মৃগেল মাছ আনলাম | River Fish in Village Fish Market
গ্রামের বাজার হতে নদীর বোয়াল বিলের শোল মৃগেল মাছ আনলাম | River Fish in Village Fish Market গ্রামের বাজার হতে নদীর বোয়াল বিলের শোল মৃগেল মাছ আনলাম | River Fish in Village Fish Market আজ মেয়েকে সাথে নিয়ে বাজারে চললাম বাড়ীর বাজার করতে। সকালবেলাতেই মাছের বাজার বিভিন্ন প্রকারের মাছে পরিপূর্ন। আজ বাজারে নদী বিলের মাছের বেশ আমদানী হয়েছে। প্রথমে কিনলাম একটা মৃগেল মাছ, এরপর দেখেশুনে নিলাম একটা নদীর বোয়াল মাছ। সবার শেষে নিলাম বিলের বড় সাইজের একটা শোল মাছ। বাজারে শীতের সবজীর যথেষ্ট আমদানী থাক স্বত্তেও, শীতের সবজীর দাম বেশ চড়া। কিছু শীতের সবজীও কিনলাম আজ। অবশেষে বাজার শেষে আমি আর তোয়া রওনা হলাম বাড়ীর পথে।
Saturday, January 17, 2026
Winter Farming in Rural Village | শীতের বিকেলে গ্রামে চাষাবাদ
Winter Farming in Rural Village | শীতের বিকেলে গ্রামে চাষাবাদ Winter Farming in Rural Village | শীতের বিকেলে গ্রামে চাষাবাদ শীতের বিকেলবেলা আসলাম গ্রামে। বিকেলবেলা গ্রামের ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানকার গ্রামীন জনজীবন এবং শীতকালীন চাষাবাদ। কৃষকেরা চাষ দেওয়ার জন্য তাদের জমি প্রস্তুত করছেন এবং অনেকেই জমিতে ধানের চারা রোপন করছেন। বিলে এসেছি অনেক অনেক অতিথি পাখি। তাদের কলোরবে গ্রামের মাঠ ও বিল মুখরিত।
Thursday, January 15, 2026
মহাসড়কের পাশের সকালের বাজার হতে কিনলাম টাটকা সবজী মাছ | Morning Rural Village Market
মহাসড়কের পাশের সকালের বাজার হতে কিনলাম টাটকা সবজী মাছ | Morning Rural Village Market মহাসড়কের পাশের সকালের বাজার হতে কিনলাম টাটকা সবজী মাছ | Morning Rural Village Market মহাসড়কের পাশে সকালবেলা জমে উঠেছে গ্রামের বাজার। সকালবেলা কৃষকেরা জমি থেকে টাটকা সবজী তুলে নিয়ে আসেন গ্রামের ছোট্ট এই বাজারে। কৃষকের টাটকা সবজী ছাড়াও এই বাজারে পাওয়া যায় নদী বিলের বিভিন্ন প্রজাতির মাছ। সকালবেলা সকলেই হাঁটতে হাঁটতে চলে আসেন গ্রামের ছোট এই বাজারে। আজ আমি বাড়ীর বাজার করার জন্য আসলাম গ্রাম্য শ্রীকোলা বাজারে। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে আজ আমি সস্তা চাষের মাছ কিনলাম বাড়ীতে খাওয়ার জন্য।
Saturday, January 10, 2026
বাজার থেকে আজকে কিনলাম বিশাল সুদর্শন ব্রাহামা মোরগ | Big Brahama Cock in Village Market
বাজার থেকে আজকে কিনলাম বিশাল সুদর্শন ব্রাহামা মোরগ | Big Brahama Cock in Village Market বাজার থেকে আজকে কিনলাম বিশাল সুদর্শন ব্রাহামা মোরগ | Big Brahama Cock in Village Market চমৎকার সুন্দর রৌদ্রজ্বল দিনে আজ আসলাম উল্লাপাড়া বাজারে। আজ বাড়ীর বাজার করতে হবে। একটু বেলা গড়িয়ে যাওয়ার কারনে মাছ বাজারে মাছ অনেক কম। মাছের বারবিকিউ খাওয়ার জন্য কিনলাম মাঝারী আকারের কয়েকটা তেলাপিয়া মাছ। মুরগীর বাজারে দেখলাম বড় আকারের ব্রাহামা মোরগ। এই প্রথম উল্লাপাড়া বাজারে ব্রাহামা মোরগ দেখতে পেলাম। এটি দেখতে খুবই সুদর্শন ও বিশাল আকার। পছন্দ হওয়াতে আজকে একটা ব্রাহামা মোরগ কিনলাম। এরপর প্রয়োজনীয় বাজার সম্পন্ন করে বাজার নিয়ে বাসায় ফিরলাম।
Thursday, January 8, 2026
তোয়া তাহা এগ্রো ফার্মের গাভী গরুগুলিকে কি জাতের সিমেন দিলাম | Cow Farming and Village Life
তোয়া তাহা এগ্রো ফার্মের গাভী গরুগুলিকে কি জাতের সিমেন দিলাম | Cow Farming and Village Life তোয়া তাহা এগ্রো ফার্মের গাভী গরুগুলিকে কি জাতের সিমেন দিলাম | Cow Farming and Village Life খামারের সার্বিক পরিস্থিতি দেখতে আজ আসলাম আমার তোয়া তাহা এগ্রো ফার্মে। একটু একটু করে আমার শখের খামারটি আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে। এবছর ঈদের জন্য তিনটি বড় ষাঁড় গরু এবং জাত উন্নয়নের জন্য বেশ কয়েকটি গাভী ও বকনা গরু লালন পালন করছি। গাভী গরুগুলির মধ্যে কয়েকটি আছে গর্ভবতী অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ খামারে নতুন মেহমান আসবে। গাভীগুলিকে কি কি জাতের বুলের সিমেন দেওয়া হয়েছে সেটা আজ আপনাদের জানাবো। কোরবানীর ষাঁড় গরু সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন 01717-821712 নম্বরে।
Wednesday, January 7, 2026
বাজারে শীতের সবজীর দাম বাড়তি কিনলাম আজ করতোয়া নদীর পাঁকা রুই মাছ | Rural Village Market in BD
বাজারে শীতের সবজীর দাম বাড়তি কিনলাম আজ করতোয়া নদীর পাঁকা রুই মাছ | Rural Village Market in BD বাজারে শীতের সবজীর দাম বাড়তি কিনলাম আজ করতোয়া নদীর পাঁকা রুই মাছ | Rural Village Market in BD অনেকদিন পর আজ বেশ রৌদ্রজ্বল দিন। পৌষের শীতের প্রকপ আজ অনেকটাই কম। আজ তাই বাড়ীর বাজার করার জন্য চলে আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। প্রচন্ড শীতের কারনে বাজারে মাছের আমদানী অনেকটাই কম। বড় আকারের কিছু পাবদা মাছ নিয়ে নিলাম। এরপর বাজারে পেলাম বড় আকৃতির করতোয়া নদীর পাঁকা এক রুই মাছ। বড় নদীর রুই মাছ খেতে খুবই সুস্বাদু হয়। নদীর রুই মাছটাও নিয়ে নিলাম। মাছ কেনা শেষ করে আসলাম মজাদার শীতের সবজী কিনতে। ঘন কুয়াশার কারনে সবজীর ফলন কমে গেছে আর বাজারে আমদানীও কনেক কম। সবজীর আমদানী কম হওয়ার কারনে আবারও সবজীর দাম কিছুটা বাড়তে শুরু করেছে।
Tuesday, January 6, 2026
Booked For 2026 Qurbani
Booked For 2026 Qurbani #shorts Alhamdulillah Hasa Bull already booked for 2026 Qurbani. May Allah accept my bother's Qurbani
Subscribe to:
Posts (Atom)