Honey Kitchen | Easy Snack Recipes
Quick and easly home made snack recipes blog. You can learn here how to make snack easily. Learn cooking and enjoy with your family.
Sunday, August 30, 2026
কুষ্টিয়া পোড়াদহ হাটের গরু ছাগলের হাট | Poradah Cow Market
কুষ্টিয়া পোড়াদহ হাটের গরু ছাগলের হাট | Poradah Cow Market কুষ্টিয়া পোড়াদহ হাটের গরু ছাগলের হাট | Poradah Cow Market
হাট পরিক্রমায় আজ আমরা অবস্থান করছি কুষ্টিয়া সদরের পোড়াদহ হাটে। গ্রমীন এই হাটে পাওয়া হাঁস মুরগী শাকসবজী। এছাড়াও পোড়াদহ হাটে রয়েছে গরু ছাগলের বিশাল এক হাট। এই হাটে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির ষাঁড় গরু, গাভী গরুসহ দেশী ছাগল। শাহীওয়াল দেশাঁল ও ক্রস গরুর আমদানী এই হাটে বেশী। আাজ আমরা এই হাটে আমদানীকৃত গরু ও ছাগলের দাম জানার চেষ্টা করবো।
Wednesday, August 26, 2026
আজ বাজারে মাছের আমদানী কম কিনলাম সব সস্তা মাছ | Village Fish Market in Bangladesh
আজ বাজারে মাছের আমদানী কম কিনলাম সব সস্তা মাছ | Village Fish Market in Bangladesh আজ বাজারে মাছের আমদানী কম কিনলাম সব সস্তা মাছ | Village Fish Market in Bangladesh
বাজার বাজার করতে আজ আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। আজ বাজারে মাছের আমদানী অনেক কম। আমদানী কম হওয়াতে মাছের দামও আজ বেশ চড়া। বাজার ঘুরে কয়েক রকম চাষের মাছ কিনলাম। চাষের সস্তা মাছ বাজার করলাম বাড়ীর জন্য। এরপর কিছুটা নদীর পাওয়াতে কাকিলা মাছ নিয়ে নিলাম। এরপর টাটকা টাটকা কৃষকের উৎপাদিত সবজি কিনলাম। ভাদ্র মাস বাজারে উঠেছে পাঁকা তাল, নিয়ে নিলাম বড় আকারের একটা পাঁকা তাল।
Thursday, August 13, 2026
চার রকমের মাছ টাটকা সবজী আজকের বাজার | Rural Village Fish Market
চার রকমের মাছ টাটকা সবজী আজকের বাজার | Rural Village Fish Market চার রকমের মাছ টাটকা সবজী আজকের বাজার | Rural Village Fish Market
বাড়ীর বাজার করতে আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। প্রথমে আসলাম মাছের বাজারে। বর্ষার কারনে বাজারে মাছের আমদানী অনেক কম। চার প্রকারের মাছ আর টাটকা সবজী কিনলাম আজ বাড়ীর বাজারে।
Monday, July 27, 2026
গ্রামের সকালের বাজারে ভয়ংকর পিরানহা মাছে সয়লাব | Rural Village Market
গ্রামের সকালের বাজারে ভয়ংকর পিরানহা মাছে সয়লাব | Rural Village Market গ্রামের সকালের বাজারে ভয়ংকর পিরানহা মাছে সয়লাব | Rural Village Market
বাড়ীর বাজার করার জন্য সকালবেলা রওনা হলাম গ্রামের বাজারের উদ্দেশ্যে। মহাসড়কের পাশে প্রতিদিন সকালে বসে এই বাজার। বাজারে পাওয়া যায় কৃষকের টাটকা সবজী ও বিলের তাজা তাজা মাছ। তাজা বিলের ছোট মাছ সংগ্রহ করার জন্য আজ এই বাজারে আসলাম। তবে বাজারে প্রবেশ করে বেশ অবাক হলাম। ভয়ংকর পিরানহা মাছে বাজার সয়লাব। বিক্রেতারা দেদারসে বিক্রি করছেন অবৈধ ভয়ংকর এই পিরানহা মাছ।
Monday, July 20, 2026
রাতে বিশ্বকাপ খেলা দেখে সকালে আসলাম বাড়ীর বাজার করতে | Rural Village Market in Bangladesh
রাতে বিশ্বকাপ খেলা দেখে সকালে আসলাম বাড়ীর বাজার করতে | Rural Village Market in Bangladesh রাতে বিশ্বকাপ খেলা দেখে সকালে আসলাম বাড়ীর বাজার করতে | Rural Village Market in Bangladesh
গত রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা হলো আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। রাত জেগে সবাই মিলে খেলা দেখলাম এবং সকাল হতেই ব্যাগ হাতে নিয়ে দৌড়ালাম বাজারের উদ্দেশ্যে। বৃষ্টি মাথায় নিয়ে পৌছালাম বাজারে। মাছ বাজারে দেখছি মাছের আমদানী আজ অনেক কম। দেখেশুনে বড় একটা মাছ আর ছোট ইলিশ মাছ নিয়ে নিলাম এরসঙ্গে কিছু খাসির গোস্ত। এরপর টাটকা শাকসবজী নিয়ে বাড়ীর পথ ধরলাম।
Saturday, July 18, 2026
হাটে গিয়ে হঠাৎ ষাঁড় গরু কিনলাম | Gasline Animal Market
হাটে গিয়ে হঠাৎ ষাঁড় গরু কিনলাম | Gasline Animal Market হাটে গিয়ে হঠাৎ ষাঁড় গরু কিনলাম | Gasline Animal Market
ঈদ উল আযহা শেষে গরুর বাজার দেখার উদ্দেশ্যে আজ আসলাম সিরাজগঞ্জ জেলার বিখ্যাত গ্যাসলাইন পশুর হাটে। এই হাটটি মূলত ষাঁড় গরুর জন্য বেশ প্রসিদ্ধ। সারা দেশ হতে অনেক খামারীরা এই হাটে আসেন গরু সংগ্রহ করার জন্য।
বৃষ্টি ও প্রচন্ড গরমের কারনে হাটে গরুর আমদানী তুলনামূলক বেশ কম। খামারী গরু কেমন দামে কেনাবেচা চলছে জানতে অবস্থান করছি গ্যাসলাইন হাটে। হাটে ঘুরতে ঘুরতে একটি ষাঁড় গরু হঠাৎ করে কিনে নিলাম খামারে পালন করার জন্য।
Saturday, July 11, 2026
বাজারে আজকে পেলাম বড় সাইজের একটা ব্লাক কার্প মাছ | Rural Village Market in Bangladesh
বাজারে আজকে পেলাম বড় সাইজের একটা ব্লাক কার্প মাছ | Rural Village Market in Bangladesh বাজারে আজকে পেলাম বড় সাইজের একটা ব্লাক কার্প মাছ | Rural Village Market in Bangladesh
কদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারনে বাজারে আসতে পারি নাই। আজ বাড়ীর বাজার করার জন্য সকালবেলা চলে আসলাম বাজারে। বৃষ্টির কারনে বাজারে প্রচুর কাদাপানি, হাটতে বেশ কষ্ট হচ্ছে। মাছ বাজারে তুলনামূলক আমদানী আজ অনেক কম ও দামও বেশ চড়া মনে হচ্ছে। একটা বড় ব্লাক কার্প মাছ দেখে পছন্দ হলো, দরদাম শেষে মাছটা নিয়ে বাজারে কেটে পরিস্কার করে নিলাম। এবার বাজার ঘুরে টাটকা সবজী ও কিছু মৌসুমী ফল সংগ্রহ করে ফিরে চললাম।
Subscribe to:
Posts (Atom)