Quick and easly home made snack recipes blog. You can learn here how to make snack easily. Learn cooking and enjoy with your family.
Monday, July 27, 2026
গ্রামের সকালের বাজারে ভয়ংকর পিরানহা মাছে সয়লাব | Rural Village Market
গ্রামের সকালের বাজারে ভয়ংকর পিরানহা মাছে সয়লাব | Rural Village Market গ্রামের সকালের বাজারে ভয়ংকর পিরানহা মাছে সয়লাব | Rural Village Market
বাড়ীর বাজার করার জন্য সকালবেলা রওনা হলাম গ্রামের বাজারের উদ্দেশ্যে। মহাসড়কের পাশে প্রতিদিন সকালে বসে এই বাজার। বাজারে পাওয়া যায় কৃষকের টাটকা সবজী ও বিলের তাজা তাজা মাছ। তাজা বিলের ছোট মাছ সংগ্রহ করার জন্য আজ এই বাজারে আসলাম। তবে বাজারে প্রবেশ করে বেশ অবাক হলাম। ভয়ংকর পিরানহা মাছে বাজার সয়লাব। বিক্রেতারা দেদারসে বিক্রি করছেন অবৈধ ভয়ংকর এই পিরানহা মাছ।
Monday, July 20, 2026
রাতে বিশ্বকাপ খেলা দেখে সকালে আসলাম বাড়ীর বাজার করতে | Rural Village Market in Bangladesh
রাতে বিশ্বকাপ খেলা দেখে সকালে আসলাম বাড়ীর বাজার করতে | Rural Village Market in Bangladesh রাতে বিশ্বকাপ খেলা দেখে সকালে আসলাম বাড়ীর বাজার করতে | Rural Village Market in Bangladesh
গত রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা হলো আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। রাত জেগে সবাই মিলে খেলা দেখলাম এবং সকাল হতেই ব্যাগ হাতে নিয়ে দৌড়ালাম বাজারের উদ্দেশ্যে। বৃষ্টি মাথায় নিয়ে পৌছালাম বাজারে। মাছ বাজারে দেখছি মাছের আমদানী আজ অনেক কম। দেখেশুনে বড় একটা মাছ আর ছোট ইলিশ মাছ নিয়ে নিলাম এরসঙ্গে কিছু খাসির গোস্ত। এরপর টাটকা শাকসবজী নিয়ে বাড়ীর পথ ধরলাম।
Saturday, July 18, 2026
হাটে গিয়ে হঠাৎ ষাঁড় গরু কিনলাম | Gasline Animal Market
হাটে গিয়ে হঠাৎ ষাঁড় গরু কিনলাম | Gasline Animal Market হাটে গিয়ে হঠাৎ ষাঁড় গরু কিনলাম | Gasline Animal Market
ঈদ উল আযহা শেষে গরুর বাজার দেখার উদ্দেশ্যে আজ আসলাম সিরাজগঞ্জ জেলার বিখ্যাত গ্যাসলাইন পশুর হাটে। এই হাটটি মূলত ষাঁড় গরুর জন্য বেশ প্রসিদ্ধ। সারা দেশ হতে অনেক খামারীরা এই হাটে আসেন গরু সংগ্রহ করার জন্য।
বৃষ্টি ও প্রচন্ড গরমের কারনে হাটে গরুর আমদানী তুলনামূলক বেশ কম। খামারী গরু কেমন দামে কেনাবেচা চলছে জানতে অবস্থান করছি গ্যাসলাইন হাটে। হাটে ঘুরতে ঘুরতে একটি ষাঁড় গরু হঠাৎ করে কিনে নিলাম খামারে পালন করার জন্য।
Saturday, July 11, 2026
বাজারে আজকে পেলাম বড় সাইজের একটা ব্লাক কার্প মাছ | Rural Village Market in Bangladesh
বাজারে আজকে পেলাম বড় সাইজের একটা ব্লাক কার্প মাছ | Rural Village Market in Bangladesh বাজারে আজকে পেলাম বড় সাইজের একটা ব্লাক কার্প মাছ | Rural Village Market in Bangladesh
কদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারনে বাজারে আসতে পারি নাই। আজ বাড়ীর বাজার করার জন্য সকালবেলা চলে আসলাম বাজারে। বৃষ্টির কারনে বাজারে প্রচুর কাদাপানি, হাটতে বেশ কষ্ট হচ্ছে। মাছ বাজারে তুলনামূলক আমদানী আজ অনেক কম ও দামও বেশ চড়া মনে হচ্ছে। একটা বড় ব্লাক কার্প মাছ দেখে পছন্দ হলো, দরদাম শেষে মাছটা নিয়ে বাজারে কেটে পরিস্কার করে নিলাম। এবার বাজার ঘুরে টাটকা সবজী ও কিছু মৌসুমী ফল সংগ্রহ করে ফিরে চললাম।
Tuesday, July 7, 2026
খামারের একটি গর্ভবতী বকনা গরু বিক্রি করলাম | Sell a Bokna Cow From My Farm
খামারের একটি গর্ভবতী বকনা গরু বিক্রি করলাম | Sell a Bokna Cow From My Farm খামারের একটি গর্ভবতী বকনা গরু বিক্রি করলাম | Sell a Bokna Cow From My Farm
খামারের কিছু কাজ দেখার জন্য আজ আসলাম আমার তোয়া তাহা এগ্রো ফার্মে। ঈদে কয়েকটি ষাঁড় গরু বিক্রি করার পর বর্তমানে খামারে আছে কিছু গাভী আর বকনা গরু। গাভীর সংখ্যা বেশী হয়ে যাওয়ার কারনে আজ একটি বকনা গরু বিক্রি করে দিচ্ছি। বর্তমানে বকনাটি সাত মাসের গর্ভবতী। গাভীটিকে গাড়ীতে তুলে দিলাম এবং খামারের কাজ শেষ করে গাভীর দুধ নিয়ে বাড়ী ফিরলাম।
Wednesday, July 1, 2026
দীর্ঘ দিন পর বাজার করলাম কাতল মাছ টাটকা সবজী | Grocery Shopping After a Long Time
দীর্ঘ দিন পর বাজার করলাম কাতল মাছ টাটকা সবজী | Grocery Shopping After a Long Time দীর্ঘ দিন পর বাজার করলাম কাতল মাছ টাটকা সবজী | Grocery Shopping After a Long Time
দীর্ঘ দিন পর আজ যাচ্ছি বাড়ীর বাজার করার জন্য। তোয়াকে নিয়ে রওনা হলাম, তোয়াকে স্কুলে দিয়ে আমি এসেছি উল্লাপাড়া বাজারে। বাজার করতে হবে মাছ সবজী কিনতে হবে। বড় একটা কাতল মাছ আর তেলাপিয়া মাছ কিনলাম আজ। এরপর টাটকা বিভিন্ন রকমের সবজীও নিয়ে নিলাম।
Subscribe to:
Posts (Atom)