Tuesday, May 26, 2026

দুই হাট ঘুরেও কিনতে পারলামনা কোরবানীর গরু | I Could Not Buy MY Qurbani Bull

দুই হাট ঘুরেও কিনতে পারলামনা কোরবানীর গরু | I Could Not Buy MY Qurbani Bull দুই হাট ঘুরেও কিনতে পারলামনা কোরবানীর গরু | I Could Not Buy MY Qurbani Bull ঈদুল আযহার মাত্র এক দিন অবশিষ্ট আছে। আজ আসলাম উল্লাপাড়ার গ্রামীন গয়হাট্টা হাটে। আজ আমাকে আমার কোরবানীর গরু সংগ্রহ করতে হবে। গয়হাট্টা হাটে ছোট বড় বেশ কিছু গরু উঠেছে। তবে গরুর আমদানীর চাইতে ক্রেতার সংখ্যা আজ অনেক বেশী। এই হাটে পছন্দমত গরু না পাওয়ায় কোরবানীর গরুর জন্য চলে আসলাম পাবনার বিখ্যাত বেড়া চতুর হাটে। হাটে গরুর আমদানী যথেষ্ট এবং ক্রেতাও আজ অনেক বেশী। চতুর হাটে আজ গরুর মূল্য তুলনামূলক বেশী। এই হাটে ঘোরাঘুরি করেও পছন্দমত গরু পেলামনা। দুই হাট ঘুরেও আজ আমি কোরবানীর গরু সংগ্রহ করতে ব্যর্থ হলাম।

No comments:

Post a Comment